উকিল মুন্সীর প্রেম বিরহ

উকিল মুন্সীর প্রেম বিরহ
-হাওর কবি শহীদুল্লাহ

উকিল মুন্সীর জন্ম হলো,
মুসলিম ধনাট্য এক পরিবারে।
তরুন বয়সে ঘেটু যিনি গান গাইছেন পাড়া গ্রামে।

যৌবন বয়স যখন তার জীবনে
বেড়াইতে যান চাচার বাড়িতে।
কাজী আলিম উদ্দিন
তিনি থাকতেন মোহনগণ্জ জালাল পুরে।
ধনুনদী পাড়ে দেখা হল
লবু হোসেনের মেয়ের সঙ্গে।

সেখান থেকে প্রেমে
সেই লাবুসের মা হামিদা খাতুনের
সময় ছিল উনিশত পনেরোর দিকে,
প্রেমের কথা শুনতে পায় চাচার কানে।
কিছুতে রাজি না উকিল পরিবারে।

প্রেমের ই আবদ্ধ হয় সেই জৈনপুরের গ্রামের সুন্দরী মেয়ের সাথে।
উকিল মন চোর গানটি লিখেন প্রেমের জন্যে।
প্রেমের টানে ঘুরতে থাকেন জৈন পুর ও জালাল পুরে,
উনিশত ষোল সালে বিবাহ করেন।

প্রেমের জন্য ঘর ছারলেন বসত হারান
সেই নূরপুর বৌয়ালী মাজের পাড়ার গ্রামের পূর্ব পুরুষের।
প্রেম আর যন্ত্রনা বারে মনে।
ধীরে ধীরে ধাবিত হন গান গজলের ভূবনে।
সুনাম ছড়িয়ে পড়ে ভাটি অন্চলে।
বিরহ বিচ্ছেদ প্রেম নিবেদন গানের মাঝে।

উৎসাহ দিল জীবন চলার পথে,
যে প্রেম মানুষকে প্রখ্যাত করলো বাউলে;
উকিল মুন্সীর বাউল সাধকের।
বিরহের কারনে ইমাম ছিলেন বরান্তর মসজিদে ।
গান আর গজল লিখতেন ও গাইতেন ধনুনদীর পাড়ে”
প্রেমের দায়ে বিরহ বিচ্ছেদ উকিলের জীবনে।

ইছাপুর, খালিয়াজুরী, নেত্রকোনা।