বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মুনিরউজ্জামান শিমু

রূপালী বার্তা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক এবং সদস্য সচিব কর্তৃক স্বাক্ষরিত প্যাডে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মুনির উজ্জামান শিমুকে উক্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, ধানের শীষ এর প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর জন্য কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইন্জিনিয়ার ইশরাক হোসেন ও সদস্য সচীব এডভোকেট কামরুজ্জামান নান্নু জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছেন।

এদিকে, মুনির উজ্জামান শিমুকে বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচীব মনোনীত করার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইন্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সচীব এডভোকেট কামরুজ্জামান নান্নু, মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজিরহাট থানার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মুনির উজ্জামান শিমু বলেন,দীর্ঘ রাজনীতিতে দলের প্রতি যে ত্যাগ এবং অবদান ছিল তারই স্বীকৃতি দেয়া হয়েছে।

একসময় বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য, বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন মুনির উজ্জামান শিমু।