কাজিরহাটের বিদ্যানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় মুনিরউজ্জামান শিমু

স্টাফ রিপোর্টার।।
বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যনন্দপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো: মুনিরউজ্জামান শিমুর নাম। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং সাধারন সম্পদক, বিদ্যানন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাধারন সম্পদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রিয় কমিটির সদস্য  হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা মো: মুনিরউজ্জামান শিমু গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে নানা হামলা-মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশে থাকা যোগাযোগ রক্ষা করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কারণে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, আগামী নির্বাচনে মুনির উজ্জামান শিমু চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমরা মনে করি। কারন তিনি এলাকার রাজনৈতিক অঙ্গনে একজন উদার মনোভাবের নেতা হিসেবে পরিচিত।

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী মো: মুনিরউজ্জামান শিমুর সঙ্গে কথা হলে তিনি বলেন, “৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এ ইউনিয়নকে একটি আদর্শ-মডেল-অনুকরণযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়ন সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে কাজ করব।”

নির্বাচনকে ঘিরে বিদ্যানন্দপুর রাজনৈতিক তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ পর্যন্ত কে পাচ্ছেন সাধারণ মানুষের আস্থা, আর কাকে মূল্যায়ন করবে দল।