কাজিরহাট বানঘাটা বাজার মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

রূপালী বার্তা।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে চরমাধব রায় গ্রামের বানঘাটা বাজার জামে মসজিদে (শুক্রবার ২ জানুয়ারি) জুমা বাদ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট চিন্তাবিদ ও কুরআনের তাফসিরুল বক্তা হাফেজ ইমাম রেজাউল করিম দোয়া পাঠ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। দোয়া অনুষ্ঠানে দলিল উদ্দিন বেপারী, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মো. সাইফউদ্দিন মিলন, ছাত্রনেতা রোমান হাওলাদার, মোহাম্মদ ওসমান বেপারী, সোহাগ মাস্টার, মোসলেম বেপারী, রাজ্জাক মাতুব্বর, আলাউদ্দিন হাওলাদার, সোহেল বেপারী, শামীম বেপারীসহ বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে কাজিরহাট থানা প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহ আলম ও সাধারণ সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের তাঁতি দলের সভাপতি দলিল উদ্দিন বেপারী।