জরুরী প্রেস বিজ্ঞপ্তি

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের জানানো যাচ্ছে যে, ৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশাল বিভাগীয় বেলসপার্কে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন।

উক্ত জনসভায় দলের সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদেরকে মাইকিংসহ সকল প্রকার প্রচার প্রচারণার মাধ্যমে সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে নিয়ে সকাল ১১ টার পূর্বে সভাস্থলে হাজির হওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইলো।

শুভেচ্ছান্তে
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ
আহবায়ক, বিএনপি বরিশাল উত্তর জেলা।

মিজানুর রহমান মুকুল
সদস্য সচিব, বিএনপি বরিশাল উত্তর জেলা।