অচেনা মোহ

অচেনা মোহ
।।হেলেন রহমান।।

যদিও অনুভবে তোমায় দেখে
থাকি আমি ভালো,
যেই না একবার দেখি সরাসরি
পড়ে যাই ঐ চাঁদমুখের প্রেমে!

ডুবে যাই অতলে!
হয়ে উঠি দিশেহারা
আবার দেখার আশায়।
তুমি যদিও বা সেকথা
ততটা বুঝতে চেষ্টাও কর না।

তব একথার চেয়ে
এখন আমার জীবনে
বড় কোন সত্য নাই।
কি এক অচেনা মোহে
তোমায় এক পলক দেখে
হই বিমোহিত!

সেকথা ব্যাখ্যা করে
বোঝাতে পারি না!
হয়ত তোমার ব্যস্ত জীবনে
আমি আছি ক্ষুদ্র পরিসরে,
তাই আমার অবেলার বায়না
হয় না পূরণ ততটা।

মন হয় ব্যথিত, থাকে তৃষ্ণার্ত
শুধু তোমায় দেখব বলে!
কি করব! কি করার আছে
এ অবেলায়!

কেন তুমি দিলে দেখা?
আর কেনই বা হলো
তোমার সাথে বড়বেশি অসময়ে
মনের সাথে আমার মনের মিল!

পারি না সইতে এ দহন হায়রে!
মরছি অকারণ না পাওয়ার আগুনে পুড়ে!

৩১.০৮.২০২০