অনন্ত প্রেমের বহিঃপ্রকাশ

অনন্ত প্রেমের বহিঃপ্রকাশ
-শ্রী বিপ্লব জলদাস

অনন্ত প্রেমের বহিঃপ্রকাশ
অজস্র গোলাপের পাপড়ির ভাঁজে ভাঁজে
শ্রী গন্ধে জড়ানো,
তোমার হৃদয় খানি বড়ই মধুর।

কখনো বা শুদ্ধ প্রাণের প্রতিচ্ছবি
ভেসে উঠে কল্পনার ভুবনে,
লুকোচুরি গল্পের আড়ালে
প্রকাশ ঠোঁটের কোমল স্পর্শ
আর অদৃশ্য ভালোবাসা।

শূন্যের মণিকোঠায় শ্রাবস্তীর কারুকার্য
এঁকে দেয় তারুণ্যের উজ্জ্বলতা,
আমি কবিতা বুঝি না বুঝি ভালোবাসা।

স্রষ্টার প্রকাশিত প্রতিটি সৃষ্টি আনন্দলোকের অতিথি,
মায়ার বাঁধনে সুদৃঢ় বন্ধন
এই এক অজানা অনুভূতি।