অনুনয়

অনুনয়
-হেলেন রহমান আঁখি

হয়ত আরো আগে তোমায়
আমার জানানো উচিত ছিল।
কেন যে বলা হয়নি তোমায়
বুঝতে পারছি না ভালো।

শোনো! তুমি যদি বলো
সাত সমুদ্র, তেরো নদী
দিতে হবে পাড়ি
নিমিষেই আমি রাজি হতে পারি!

যদি বল- কনকনে শীতে
গরম কাপড় ছাড়া বসে থেকে
দিতে হবে তোমায় কতটা ভালোবাসি- সে পরীক্ষা
তাতেও আমি রাজি!

যদি তুমি বল- তোমার জন্য
পূর্ণিমা চাঁদ দেখবো না আমি
সে লোভও নিমিষেই
দিতে পারি জলান্ঞ্জলি।

আবার যদি বল- এক সপ্তাহ
ক্ষুধার্ত থেকে চেয়ে রব
তোমার মুখপানে
তাতেও জেনে নাও
হব না কুন্ঠিত প্রাণপ্রিয়
দৃঢ়চিত্তে তোমায় বলছি।

যদি বল- তোমাপানে চেয়ে
থেকে অনায়ানে জীবন করব দান
তাতেও আমি বিশ্বাস করো
করব বলিদান।
শুধু পারব না আমি

যদি বল তুমি
ভুলতে হবে তোমায়,
সেকথা মেনে নিতে।
কিছুতেই পারব না
তোমায় ভালো না বেসে।
আর পারব না
তোমায় না দেখে থাকতে।

ভুল যদি কিছু করে থাকি
করো না ক্ষমা
যাও না ভুলে!
ফিরে এসো বারবার বলছি
গভীর অনুনয়ে!!