অনুভব

অনুভব
-মাহফুজা রিনা

মনে হয় প্রাণের ছন্দ দূর আকাশের বুকে
জন্ম নিয়েছিল সেই কবে,
আজ তা মৃত্যুহীন জন্মহীন চিহ্নরূপে
মিশে আছে অস্পষ্ট কুয়াশার বুকে।

রাত্রি শেষে যদি না ভোরের আলো
সময়ের শুদ্ধ হাতে মুছে দিয়ে যেতো সব,
উদাসী চোখে দেখে দেখে ঘুরে ফিরে
অন্ধকারে ধূলিসাৎ হয়ে যেত, হতো বরবাদ।

সকল অনুভব শুধু আজ এক
অলীক কল্পনার ভাষা,
মানুষ পৃথিবীতে অনেক দিন বাঁচে
নিয়ে ধীরে ধীরে স্বপ্ন পুরণের আশা।