অবশেষে পঙ্গু’র দোকান উৎখাত করেই ছাড়লেন সাবেক চেয়ারম্যান আলী আকবর ফরজী

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ পাঁচকপাট বেঁড়ীবাধ থেকে পঙ্গু আতিকুল্লা খন্দকারের পানের দোকান (টেকচার)টি উচ্ছেদ করলেন জাহানপুর সাবেক ইউপির চেয়ারম্যান আলী আকবর ফরজী। শনিবার (২৫ জুলাই) সকাল ৭টায় তার নেতৃত্বে দোকানটি উচ্ছেদ করা বলে অভিযোগ রয়েছে। বিকাল সাড়ে ৪টায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনা স্থল পরিদর্শন করেন।

জানা যায়, দীর্ঘ ১৪ বছর পূর্ব থেকে ডিভিশন-২ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আতিকুল্লা খন্দকার ছোট একটা টেকচারে পানের (দোকান) দিয়ে তার সংসার চলে আসছিল। ওই দোকানের সরানোর প্রতি নজর পড়ে যায় প্রভাবশালী জাহানপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলী আকবর ফরজীর। দোকান সংলগ্ন দ্বিতল পাকাঁ ভবন করেন চলতি বছরে। তার ব্যবসা বানিজ্য (মাছের গদির) সুবিধার্থে অসহায় ছোট টেকচার উচ্ছেদ করার পায়তারা করেন। অবশেষে শনিবার সকাল ৭টায় তার নেতৃত্বে উচ্ছেদ করা হয়। টেকচারটি বেঁড়ীর বাহিরে ফেলে দেয়া হয়। স্বাধীনতার স্বপক্ষের কর্মী আতিকুল্লা খন্দকারের শেষ সম্ভলটুকু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।

এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বিভাগী উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সরকারি জায়গা পাকাঁ ভবন করার বিধান নেই। আমরা শনিবারে বিকালে সরেজমিনে তদন্তে গিয়েছি। সেখান থেকে এসে পরবর্তী সিন্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।