অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন আনুশকা!

বিনোদন ডেস্ক।।
সুপারহিট ফ্রাঞ্চাইজি ‘বাহুবলী’তে দেবসেনার চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন অভিনেত্রী আনুশকা শেঠি। ৩৮ বছর বয়সী এই চিত্রতারকা ক্যারিয়ারে বেশকিছু ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

২০১৭ সালের পর ‘বাঘামতী’ ও ‘নিঃশব্দম’ সিনেমাতে সবশেষ দেখা গিয়েছে আনুশকা শেঠিকে। এরপর অজানা কারণে বড় পর্দা থেকে নিজেকে আড়াল করে নেন তিনি। গেল কয়েকমাস ধরে তামিল ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন রটেছে, ধীরে ধীরে ক্যারিয়ার থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি আনুশকা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রুপালী জগৎ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে ভালো সিনেমার প্রস্তাব পেলে বছরে একটি হলেও সিনেমা করতে চান তিনি৷

শোনা যাচ্ছে, নির্মাতা প্রকাশ কোভেলামুন্ডির সঙ্গে গাঁটছাড়া বাঁধতেই অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন আনুশকা। এমনকি, চলতি বছরের গোড়ার দিকে সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।