অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ড: বিষখালী নদী থেকে এক লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চতুর্থ দিনে একজনের গলিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে নাপিতেরহাট এলাকার বিষখালি নদী থেকে এ উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, স্থানীয়রা বিষখালী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ঝালকাঠি সদরে আনা হয়েছে ।

প্রসঙ্গত, গতবৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ইঞ্জিনরুম থেকে ভয়াবহ অগ্নিকান্ড হয়।

এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন শতাধিক যাত্রী। আর আহত হয়ে শতাধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।