অযুহাত

অযুহাত
-এ কে এম শামীম আহমেদ।

চলে যাবে যাও, ভুলে যাবে যাও
অনুরোধ একটাই যাওয়ার জন্য কোন অযুহাত দিওনা।

প্রেম বন্ধুত্ব এই সব বড্ড অচেনা ছিলো।
তুমিই শিখিয়েছ, তুমিই বুঝিয়েছ অনুভূতি কি?
কেমন হয় আবেগের তরঙ্গে ভেসে যাওয়া স্বপ্নের তরী!

ভালোবাসর কোন রং ছিলো না মনের গহীনে,
তুমি স্ব-যত্নে হৃদয়ের তুলিতে এঁকেছিলে প্রেম।

তোমার কাছেই শিখেছি ভালোবাসা মানে তুমি,
তুমিই বুঝিয়েছ ভালোবাসা কখনই স্পর্শের বাহিরে নয়।

ধীরে ধীরে তুমি জীবন হয়ে উঠেছ।

গভীর আর্তনাদে হৃদয় তোমাতেই যখন সুখ খুঁজে পায়,
ঠিক তখনি তুমি অযুহাতের দুয়ার খুলেছ ভুলে যেতে।

তারুণ্যের চির উম্মাদনায় জীবন কেটেছিলো আপন ছন্দে,
তুমি এলে তুমি শিখালে জীবন মানেই একাকীত্ব নয়,
জীবন মানেই কেবল হাল হীন পথ চলা নয়,
জীবন মানেই তুমি জীবন মানেই প্রেম।

মনের অজান্তে কখন কি ভাবে জীবন হয়ে উঠলে বুঝতে দাওনি,
সেই তুমি চলে যেতে চাইছ হাস্যকর অযুহাতে।

ভালো লাগে না তাই চলে যাবে এটাই বাস্তবতা
তাই বলে এমন অযুহাত কেন!!!!

শরীরের টান পাচ্ছি না বলেই আমি অবহেলা করছি
কোথায় কখন যেন বলেছিলে বেশ গভীর কন্ঠ ছেড়ে,
অথচ এই শরীরটাকে মোটেও চিনতাম না আমি,
তুমিই শিখিয়েছিলে চোখ বুঝে ঠোঁট ছুঁতে হয় কি ভাবে?

চলে যাও যতো দূর চোখ যায়! কতদূর আর যেতে পারো তুমি
আমার ভালোবাসার সীমানা পেরিয়ে কোথাও যাওয়া অতটা সহজ নয়।

হয় তো চলে যাবে, হয় তো ভুলে যাবে, মিথ্যের উপর মাথা তুলে,
সত্যের বুকে একবার দাঁড়াও যদি তুমিও বলবে এত ভালোবাসো কেন?
তুমিও কাঁদবে চোখ লুকিয়ে অন্য কোন অন্ধকারে তাকিয়ে,
অথচ লুকানো কান্না গুলোও স্বাক্ষী দিবে তুমি কতটা আমার হয়ে আছ।

আমি কতটা স্ব- যত্নে তোমারে রেখেছি গোপন করে,
যেখানে শরীর নেই আছে কেবল বিশ্বাস আর শ্রদ্ধা।

জানো বাস্তবা বড়ই অদ্ভুত! তুমি কাউকে ভালোবেসে জীবন করে রাখলে
খুব সহজেই সে হারিয়ে যাবে।

কারন ভালোবাসার মানুষগুলো খুব বেশিদিন থাকে না যে।