অর্ধশতাধীক বাড়ী-কবরস্থান-মসজিদ হুমকির মুখে

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের ভান্ডারিয়া একটি স্লুইসগেট এখন হাজারো মানুষের গলার কাটা হয়ে দাড়িয়েছে। ফলে স্লুইস গেটের পোনা নদীর পানির স্রোতে অর্ধশত বাড়ী- ঘর, পুকুর, কবরস্থান- মসজিদ সহ কয়েক হাজার গাছপালা হুমকির মূখে রয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১ টায় এ সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন , তিনি পোল্ডার ৩৯/২ সি উপজেলার চিংগুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। ওই গ্রামের পোনা নদীর তীরে ২০২০-২১ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে ড্রেনেজ স্লুইস ডিএস ১৩ নির্মানের জন্য ভুমি অধিগ্রহণ প্রস্তাব দাখিল করে। ওই জমির মালিক হিসেবে ভুমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দেয় তারা। কিন্তু প্রস্তাব দাখিল করে ডিএস ১৩ এর নির্মান কাজ শুরু করে । গেটটি নির্মাণ যে প্লান দেখিয়ে ছিলো কিন্তু ভৌত কাজের নির্মান করার সময় সে ভাবে গেটটি নির্মান করা হয়নি। অপরিকল্পীত গেটনি নির্মানের ফলে তাদের গ্রামের অর্ধশতাধীক বসত বাড়ী, পুকুর , কবরস্থান ও মসজিদ হুমকির মুখে পড়েছে । স্লুইস গেটের পানিতে তাদের ক্ষতিসাধন সহ প্রতিনিয়ত বিভিন্ন স্থাপনা ভেঙে পোনানদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুস আরো বলেন, যখন স্লুইস গেটের কাজ শুরু হয়েছে তখন উন্নয়নের কাজের সার্থে আমরা কোন রুপ নির্মান কাজে বাধা সৃষ্টি করেনি। অপরিকল্পীত স্্রুইস গেট নির্মাণ দেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের বরাবরে বার বার দরখস্ত দিলে বোর্ডের সিএসই ফিল্ড ইঞ্জিনিয়ার ,ফিল্ড সুপারভাইজার ঘটনা স্থলে এসে সরেজমিন পরির্দশন করেন। কিন্তু তাতে কোন সুরহা হয়নি। উল্টো গ্রামবাসীর প্রতি তারা ক্ষিপ্ত হয় এবং গেট নির্মাণ করে। ভুক্তভোগী কুদ্দুসের গ্রামের বিভিন্ন স্থাপনা রক্ষায় সম্প্রতি জেলা প্রশাসক,জেলা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা বরাবরে দরখস্ত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আঃ খালেক মোল্লা জানান, স্লুইস গেট নির্মানাধীন এলাকার খালের পাশে ব্লক ফেলে বেড়ীবাধ নির্মান না করলে নদীর গর্ভে বিলিন হয়ে যাবে বাড়ী-ঘর, মসজিদ- কবরস্থান সহ রাস্তাঘাট। এ ছাড়াও অনেকে ভূমিহীন হয়ে পড়বে। গ্রামটিকে রক্ষার জন্য জোড় দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে জেলা নির্বাহী কৌশলী মুসাইব হোসেন মুঠোফোনে জানান, ওই এলাকায় পরিদর্শন করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।