আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ’র সভাপতি আইয়ুব, সম্পাদক মকবুল

সুনামগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে একাটানা বিকেল ৫টা পর্যন্ত আইনজীবি সহকারী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এড.সাইদুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আইনজীবি সহকারী আবুল হোসেন ও শাহ মোহাম্মদ রফিকুল ইসলামের তত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী পরিষদের ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করেন এবং রাতে ভোট গননার ফলাফল প্রকাশ করা হয়।

এতে সভাপতি পদে মো. আইয়ূব আলী ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ও সহসভাপতি পদে সোমেন্দু শেখর বড়াল, সহ সভাপতি পদে মো. ফারুক আহমদ, সাধারন সম্পাদক পদে মকবুল হোসেন আজাদ, সহ সাধারন সম্পাদক পদে মো. আব্দুল মন্নান, অর্থ সম্পাদক পদে মাহফুজুর রহমান কবির, সাংগঠনিক সম্পাদক পদে আহাম্মেদ কবির সোহেল, প্রচার সম্পাদক বাবু বেনু মাধব দাস, সদস্য আব্দুল ওয়াহিদ বাবুল.মহেন্দ্র কুমার দাস, সিরাজুল ইসলাম সোহেল, বুরহান উদ্দিন, মিন্টু রায়, মো. আবুল হোসেন (২) ও মো. শফিক মিয়া প্রমুখ। এই কমিটির কার্যক্রম আগামী একবছর পর্যন্ত চলমান থাকবে।