আউট না হয়েও কেন রিভিউ নেননি ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক।।
ডেভিড ওয়ার্নার কেন রিভিউ নিলেন না? টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তখন অস্ট্রেলিয়া পাকিস্তানের ১৭৫ রান তাড়া করছে। ইনিংসের একাদশতম ওভারের প্রথম বলেই শাদাব খানের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ওয়ার্নার। শাদাব খানের গুগলিতে পরাস্ত হলেন ওয়ার্নার। জোরালো আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন ওয়ার্নার।

কিন্তু পরে রিপ্লেতে দেখা গেল, বল ব্যাটেই লাগেনি ওয়ার্নারের। সেটা ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারেরই বোঝার কথা ছিল। অস্ট্রেলিয়ার তখনো দুটি রিভিউ বাকি ছিল। তবু আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেননি ওয়ার্নার। আউট হয়েছেন ধরে নিয়েই মাঠ ছেড়েছেন। সবার মনেই প্রশ্ন জেগেছে, ম্যাচের এত গুরুত্বপূর্ণ সময়ে কেন রিভিউ নেননি ওয়ার্নার?

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে ওয়েড এর উত্তর দেন। তিনি জানান, মূলত অপরপ্রান্তে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সংশয় ছিল বলেই রিভিউ নেননি ওয়ার্নার। ওয়েড বলেন, এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখনও হয়নি। আশপাশ থেকে টুকটাক শুনছিলাম। একটা শব্দ হয়েছিল, সে (ওয়ার্নার) নিশ্চিত ছিল না। হতে পারে ব্যাটের হাতলে ঝাঁকি কিংবা তার ব্যাটে হাত লাগার শব্দ। সে যদিও মনে করছিল, ব্যাটে লাগেনি। তবে অপরপ্রান্তে, গ্লেন (ম্যাক্সওয়েল) কিছু একটা শুনতে পেরেছিল। আর সত্যি বলতে, ব্যাট ছাড়া বলের কাছে আর কিছু ছিল না। তখন হয়তো তার মনে হয়েছে, ব্যাটে বল লেগেছে।

ম্যাক্সওয়েলের এই ‘ভুল শোনা’কে বড় কারণই মনে করছেন ওয়ার্নার, এমন মুহূর্তে ব্যাটসম্যান অনেক কিছুই বুঝতে পারে না। সে জন্য অপর প্রান্তে থাকা ব্যাটসম্যানের কাছ থেকে একটা নিশ্চয়তার প্রয়োজন হয়। ওয়ার্নারের ক্ষেত্রে সেটি হয়নি। কিন্তু ম্যাক্সিও শব্দ শুনেছে, আশা করি পরের ম্যাচে (ফাইনালে) এমন কিছু হবে না। ব্যাপারটা হলো, এই সংস্করণে আমরা দুটি রিভিউ পাই, তাই বলতেই পারেন, আমাদের একটা ব্যবহার করা দরকার ছিল। কিন্তু মাঝেমধ্যে এমন হয়।’

ম্যাচের ওই পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে কঠিন সেটাও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক। বলেন, কত ব্যাটসম্যানের মনে হয়েছে, তাদের ব্যাটে বল লাগেনি, কিন্তু পরে দেখা গেছে লেগেছে- এমন অনেকবারই দেখা গেছে।’