আগৈলঝাড়ার করোনায় মৃত্যুদের দাফন করে চলছে আল-মদিনা যুব ফাউন্ডেশন

মারুফ মোল্লা, আগৈলঝাড়া॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের স্থানীয় যুবকরা মিলে মো. নাসির উদ্দিন শাহ নেতৃত্বে ২০১৯ সালের জানুয়ারি মাসে তৈরি করেছে ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। ওই সংগঠনটি গত ১০ আগষ্ট যুবউন্নয় অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে। সংগঠনটি সদস্যরা মহামারি করোনাভাইরাসে আগৈলঝাড়ায় মৃত্যু ব্যক্তিদের লাশের জানাজা ও দাফন করে আসছে। এই সংগঠনের উদ্যেশ্য স্বেচ্ছায় সামাজিক কাজে জনগণের পাসে থেকে কাজ করা। তার লাশ দাফন ছাড়াও বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ ৬৫ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে। করোনায় জনসচেতনতায় প্রচারণার পাশাপাশি বিনা মূল্যে স্বেচ্ছায় রক্ত দান, স্কুল-কলেজ-মাদ্রাসায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে আসছে বলে জানা গেছে।

আল মদিনা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ বলেন, আমরা মানুষের পাশে থেকে সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করার লক্ষে ২০১৯ সালের ১ জানুয়ারি ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন তৈরিকরে। বর্তমানে সারাবিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের আক্রান্ত। করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেলে তার লাশের দাফনের জন্য কেউ এগিয়ে আসেনা। অনেক সময় মৃত্যুব্যক্তির পরিবার স্বজনেরা লাশ দাফনের জন্য এগিয়ে আসে না। আগৈলঝাড়ায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুব্যক্তিদের দাফনের কথা চিন্তা করে এই ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা । আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের মো. শামীম শাহ, মো. বশির শাহ, মো. কালাম শাহ, মো. আমিন শাহ ও মো. কাইয়ুম শাহ। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১৩৫ জন। এরপরে করোনাভাইরাসের মৃত্যু লাশ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় আমাদের ২০জন সদস্যকে এক দিনের প্রশিক্ষণ দেয়। এর পর থেকেই আমরা লাশ দাফন করে আসছি।

আল মদিনা যুব ফাউন্ডেশন সূত্রে আরো জানাগেছে, আগৈলঝাড়া উপজেলায় ১৪ জুলাই পয়সা গ্রামের ব্যবসায়ি হাসান মিয়া (৫২), ৯জুলাই বারপাইকা গ্রামের মমতাজ বেগম (৫৫), ৬ জুলাই আমবৌলার গোলাম সরোয়ার (৬০), ৭ জুন ছয়গ্রামের মনিরুল ইসলাম (৪৬), ৮জুন মোল্লাপাড়ার নুর আলম (৭০), ৬জুন বাগধার শাহজাহান ভাট্টি (৬৫), ১৬মে বেলুহারের রোমান কাজী (৩২) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ওই মৃত্যু ব্যক্তিদের আল মদিনা যুব ফাউন্ডেশন সভাপতি মো. নাসির উদ্দিন শাহ নেতৃত্বে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করা হয়।

মো. নাসির উদ্দিন শাহ আরো জানায়, লাশ দাফনের জন্য স্বাস্থ্য সুরক্ষার পোষাক প্রয়োজনের তুলনায় কম। একটি লাশ দাফনের পরে তাদের ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষার পোষাক পুড়ে ফেলতে হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি আমাদের ১৩ পিচ পিপিই পোষাক সরবরাহ করেছেন লাশ দাফন ছাড়াও বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ ৬৫পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে। করোনায় জনসচেতনতায় প্রচারণার পাশাপাশি বিনা মূল্যে স্বেচ্ছায় রক্ত দান, স্কুল-কলেজ-মাদ্রাসায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে আসছে আল মদিনা যুব ফাউন্ডেশন।

এব্যাপারে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, আল মদিনা যুব ফাউন্ডেশন তারা সমাজের জন্য ভাল, প্রসংশনীয় কাজ করছে। সামাজিক কাজের জন্য তাদের সংগঠনের ভবিষ্যত সফলতাও কামনা করি।