আগৈলঝাড়ায় অভিমান করে যুবকের বিষপান

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের মন্নান সিকদারের ছেলে সোহাগ সিকদার (৩০) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।

সোহাগ সিকদারের পিতা মন্নান সিকদার জানান, সামান্য বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হলে সোহাগ অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরে।

এসময় অসুস্থ সোহাগ সিকদারকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।