আগৈলঝাড়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় দেড় শতাধিক অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ডের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথী হিসেবে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের মাঝে জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র বরাদ্দকৃত কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, বখতিয়ার সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।