আগৈলঝাড়ায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় কমিটমেন্ট টু হিউম্যান সার্ভিস এর পক্ষ থেকে অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে ১০০ পিচ সোয়েটার বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ জানুয়ারি) সকালে উপজেলার গৈলা শহীদ স্মৃতি ক্লাবে কমিটমেন্ট টু হিউম্যান সার্ভিস এর সভাপতি মোঃ ফয়সাল সরদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওই সংগঠনের উপদেষ্টা মুন্সী সিফাত রহমান, তানজিম খান, মো: সাগর হাওলাদার, সদস্য আলভী মাহমুদ, আব্দুল আহাদ, আহামাদুজ্জামান মমিন।