আগৈলঝাড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৯ হাজার ১শত টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী যাকাত ফকিরের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগম (৩৫)কে ৪৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৯ হাজার ১শত টাকাসহ গ্রেপ্তার করে উপপরিদর্শক মো. আলী হোসেন।

উপপরিদর্শক মো. আলী হোসেন জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে ফুল্লশ্রী গ্রামের মাদক ব্যবসায়ী যাকাত ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে ৪৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী যাকাত ফকির পালিয়ে যায়।

উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৯। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।