আগৈলঝাড়ায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গৈলা ইউনিয়ন পরিষদে উপজেলার ৫টি ইউনিয়নে ৪হাজার ৪শত ৭৫ জন পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে গৈলা ইউনিয়নে ১হাজার ২শত জন, রাজিহার ইউনিয়নে ৮শত ৮৭জন, বাগধা ইউনিয়নে ৮শত ৪২জন, বাকাল ইউনিয়নে ৭শত ২৩জন ও রত্নপুর ইউনিয়নে ৮শত ২৩ জনসহ ৪হাজার ৪শত ৭৫ জন অসহায় দুঃস্থ পরিবার মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, সরকার থেকে ঈদুল আযহা উপলক্ষে ৪৪.৭৭৫ মে.টন চাল বরাদ্ধ পাওয়া গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারী ট্যাগ অফিসার সোবাহান মিয়া, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্যসহ অন্যান্যরা।