আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকতার্ মো. আবুল হাশেম’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা সমাজ সেবা কর্মকতার্ সুশান্ত বালা, কৃষি কর্মকতার্ দোলন চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোরাফ হোসেন বাবুলসহ সরকারী কর্মকতার্সহ বিভিন্ন সুধীজন।

প্রধান অতিথির বক্তবে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, আমার দরজা সকল মানুষের জন্য সব সময় খোলা রয়েছে। যে কোন সময় যে কোন মানুষ গিয়ে তাদের কথা বলতে পারবেন। আমাকে সরকার মানুষের সেবা করার জন্য বরিশাল প্রেরন করেছে। আমি আপনাদের সকল ধরনের সহযোগীতা করব। আমাকে আপনারা সকল ধরনের সহযোগীতা করবেন।