আগৈলঝাড়ায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের দ্বিজেন বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস (২৪) ঘরের পাশে একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

সজল বিশ্বাসের বাবা দ্বিজেন বিশ্বাস জানান, গত এক সপ্তাহ যাবৎ আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছে। সে বিভিন্ন লোকজনের হাত-পা ধরে ক্ষমা চাচ্ছে। ঠিক ভাবে খাবার খেত না। শুক্রবার সকালে কোন কারন ছাড়াই সজল ঘরের পাশে একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

এসময় সজলের মা কাজলী বিশ্বাস দেখে ফেলায় সাথে সাথে ডাক চিৎকার দিলে লোকজন এসে সজলকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তাঁর বড় ভাই বিজয় বিশ্বাস জানান, সজল গলায় ফাঁস দেয়ার কারনে তাঁর গলায় ও হাতে ব্যাপক ক্ষত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, গলায় ফাঁস দেয়া এক রোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য আনলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেই। কিন্তু রোগীর স্বজনরা ওই রোগীকে বরিশাল শেবাচিম হাসপাতালে না নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার কথা বললে তাকে ভর্তি করা হয়।