আগৈলঝাড়ায় খাল দখল করে দোকান নির্মাণ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজার সংলগ্ন খাল দখল করে দোকান নির্মাণ কাজ শুরু করেছে এক প্রভাবশালী।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত বাশাইল বাজার সংলগ্ন বাশাইল-বাট্রা খাল দখল করে দোকান নির্মান কাজ চালিয়ে আসছে স্থানীয় কবির সরদার নামের এক ব্যক্তি। সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।