আগৈলঝাড়ায় ডাক্তার-নার্সসহ ৩ জনের করোনা সনাক্ত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সহকারীসহ আরও তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৭২জন, সুস্থ্য হয়েছেন ৬৯জন, মারা গেছেন ৪জন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষায় তিন জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

আক্রান্তরা হলেন- উপজেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ সমীরণ হালদার, নার্স দিপালী মন্ডল ও স্বাস্থ্য সহকারী লক্ষণ চন্দ্র। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে একই দিন ৬ জনের শরীরে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি।