আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে আহত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের ভবতোষ হালদারের ছেলে লিখন হালদার (১৬) কে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বিজয় বাড়ৈর ছেলে বীরেন বাড়ৈর নেতৃত্বে তার স্ত্রী পারুল বাড়ৈ, তার ছেলে বিনয় বাড়ৈ ও নানী চয়ন মিলে শান্তি ডাক্তারের বাড়ির সামনে বসে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। এসময় লিখনের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় লিখনের পিতা ভবতোষ হালদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে হবে।