আগৈলঝাড়ায় দারুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা শানুহার দারুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) জুমার নামাজ বাদ বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠি শানুহার গ্রামে শানুহার দারুল উলুম মাদ্রাসার নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

শানুহার সমাজের সভাপতি সাহেব আলী সরদারের সভাপতিত্বে গৈলা শানুহার দারুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সরদার, সৈয়দ সালাম, শাহজাহান সরদার, ইউপি সদস্য মনির তালুকদার, শহিদুল ইসলাম সরদার, স্থানীয় আকবর সরদার, শিক্ষক কামাল সরদার, জাকির হোসেন পনু, সেলিম সরদার, হালিম সরদার, আবু সাইদ সরদার, কবির সরদার, মনিরুল ইসলাম মোল্লা, ইমাম মাওলানা জামাল সরদার, আবু হানিফ, রুমিজুল ইসলাম, মাওলানা এরশাদউল্লাহ, মাওলানা ইব্রাহিম প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।

মাওলানা হেদায়েত উল্লাহ বলেন, মানুষ মরে গেলে বাড়ি গাড়ি, দুনিয়াবী টাকা পয়সা ধন দৌলত কিছু সঙ্গে যায় না। শুধু মানুষের নেক আমল তার সঙ্গে যাবে। যারা এই মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ্ পাক কবুল করলে তারা নেক আমলের অংশিদারী হবেন। আর যে সমস্ত বাচ্চারা এখানে আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজ তৈরি হয়ে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে সেই উছিলায় তারা যে আমল করবে তার একটি অংশ এসব অর্থ সাহায্যকারীদের আমলনামায় যোগ হবে ও মৃত্যুকালে তাদের কবরে যাবে এবং আখেরাতে তাদের কাজে লাগবে।