আগৈলঝাড়ায় দুই জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় দুই জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সময় স্বাস্থ্যবিধি না মেনে এক জায়গায় জড়ো হয়ে রোববার (৫ জুলাই) সন্ধ্যায় মোল্লাপাড়া গ্রামে বসে জুয়া খেলছিল একদল যুবক।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই জসিম উদ্দিন, এসআই শাহজাহান, এসআই সুসান্ত কুমার অভিযান চালিয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অন্যদা বিশ্বাসের ছেলে অনুরুপ বিশ্বাস(২৫) ও একই গ্রামের দশরত হালদারের ছেলে রিপন হালদার(২৬)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

রোববার রাত ৮টায় দিকে দুইজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১শত টাকা করে দুইজনকে ২শত টাকা জরিমানা করেন আদালতের বিচারক।