আগৈলঝাড়ায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় সাধারন লোকজনের সাথে নবাগত পুলিশ সুপার মো. মারুফ হোসেন ( পিপিএম) মতবিনিময় সভা করেছেন।

থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে থানা চত্তরের গোলঘরে অতিরিক্ত পুলিশ সুপার আ.রব হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন( পিপিএম)।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়।

এসময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার, গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, আগৈলঝাড়া ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, শফিকুল ইসলাম টিটু, এসআই মনিরুজ্জামান, জসীম উদ্দিন, আলী হোসেনসহ প্রমুখ।

সভায় বক্তরা উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষ জনক বলে জানান।