আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নঈম মৃধা গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার (০৩ জুন) সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের গোলাম মাওলা মৃধার ছেলে নঈম মৃধাকে (২১) নারী ও শিশু নির্যাতন মামলায় বুধবার বিকেলে উপ-পরিদর্শক মাহাবুব হোসেন ভুরঘাটা থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে, যার নং- জিআর ১৮১/২০।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামী নঈম মৃধাকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।