আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হিমেল সমদ্দার নামে এক শিশু মৃত্যুবরন করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পীড়েরপাড় গ্রামের বিশ্বদেব সমদ্দারের এক মাস ৮দিন বয়সের ছেলে হিমেল সমদ্দার বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেলে জ্বর ও কাশি নিয়ে অসুস্থ্য হয়ে পরে। পরবর্তীতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে।