আগৈলঝাড়ায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা॥
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বারপাইকা গ্রাম থেকে ওই গ্রামের মোরশেদ আলমের ছেলে এসএম ওবায়দুল ইসলাম বাড়ি (৩০)কে এএসআই সাইফুল ইসলাম গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওবায়দুল জিআর ৯১/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।