আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে উপজেলার আস্কর গ্রামের রতন হাজরার চার বছরের ছেলে রিচার্ড হাজরা বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পরে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর রিচার্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ চৌধুরী তাকে মৃত ঘোষনা করে।