আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মিন্টু ফড়িয়ার তিন বছরের ছেলে তাছিন ফড়িয়া বাড়ির পাশে পুকুর পরে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজি করে পুকুর থেকে তাছিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ মৃত ঘোষণা করেন।