আগৈলঝাড়ায় পানিতে পরে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পড়ে এক শিশু মৃত্যুবরন করেছে। জানা গেছে, বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে উজিরপুর উপজেলার মুন্সিরতাল্লুক গ্রামের শ্যামল বিশ্বাসের দুই বছরের ছেলে সৈকত বিশ্বাস খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায়। শিশু সৈকতকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের লোকজন। পরে বাড়ির লোকজন বাড়ির পাশের একটি পুকুরে সৈকতের মরাদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরন করে। শিশু সৈকতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।