আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগীর দাফন সম্পন্ন করলেন বারপাইকা আল-মদিনা যুবসমাজ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় প্রথম এক করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন করলেন বারপাইকা আল-মদিনা যুবসমাজ। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের নিজ বাড়িতে মৃত ব্যক্তি কাজী রুমান হোসেনের দাফন সম্পন্ন করা হয়। মৃত ব্যক্তি পেশায় বেসরকারি চাকুরি করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। একজন দুই বছর আর এক জনের বয়স তিন বছর।

এ সময় ওই রাতেই বারপাইকা আল-মদিনা যুবসমাজ সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম দাফন ও জানাজা সম্পন্ন করেন। সদস্যরা হলেন মোঃ নাসির উদ্দিন শাহ, বেলাল আহম্মেদ সলেহি, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ দাফন সমপূর্ন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল-মামুন করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে বলেন স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আল-মদিনা যুবসমাজকে পিপিই দেওয়া হয়েছে।করোনা আক্রান্ত মৃত রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।