আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে রোববার (১০ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।