আগৈলঝাড়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মাদক মামলা জিআর-১১৮/১৯ বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ান্টেভুক্ত পলাতক আসামী উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে মাদক ব্যবসায়ী মাসুম সরদারকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে উপ-পরিদর্শক ইয়ার উদ্দিন গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুম সরদারকে গতকাল রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে, গাড়ি পোড়া মামলার আসামী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮সালের নভেম্বর মাসে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে রাখা বিটিআরসি গাড়ি পুড়িয়ে দেয় বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তখন আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার নং জিআর-১১৭।

ওই মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী উপজেলা গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের আলমগীর সরদারের ছেলে ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদারকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে উপ-পরিদর্শক খায়রুল ইসলাম গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত গাড়ি পোড়া মামলার আসামী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদারকে গতকাল রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।