আগৈলঝাড়ায় বিষপান করা সেই মেয়েটি আর বেঁচে নেই

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক বখাটে কর্তৃক স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সেই স্কুল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।

জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারের মেয়ে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিবা সরকার (১৫) এক বখাটের উত্যক্তের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

স্কুল ছাত্রী দিবা সরকারের মা যুথিকা সরকার জানান, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে রং নম্বরে ফোন দিয়ে আমার মেয়েকে উত্যক্ত করছিল মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটে। সেই বখাটের উত্যক্তের কারনে আমার মেয়ে দিবা সরকার সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২দিন পর সোমবার সকালে স্কুল ছাত্রী দিবা সরকার মৃত্যুবরন করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিলটন হাসপাতালে এসে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।