আগৈলঝাড়ায় বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত. বিহারী বাড়ৈর ছেলে আমরী বাড়ৈ (৮৫) শাররীক অসুস্থতার কারনে অভিমান করে শনিবার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনা দেখে স্থানীয়রা পুলিশকে জানালে রোববার সকালে এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হরেন বাড়ৈ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।