আগৈলঝাড়ায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকালে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে সরকারী বিভিন্ন অফিসসহ বিভিন্ন স্থাপনায়ও। কলেজের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাশেম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার ও সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।

অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সম্পাদক জাকির পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন।

সুবর্ণ জয়ন্তী উৎসবে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্যক্ষ সরদার আকবর আলী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ণ জয়ন্তী উৎসবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।

সকালে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরদার আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়। সংবর্ধনা সভায় ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের সাথে সম্মুখ যুদ্ধে উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

প্রশাসনের সংবর্ধিত উপজেলার শহীদ পরিবারগুলো হলো দক্ষিণ গৈলা গ্রামের সিপাহী শহীদ আলাউদ্দিন, ওই গ্রামের শহীদ নুরুল ইসলাম হাওলাদার, মধ্য শিহিপাশা গ্রামের শহীদ আঃ মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহীদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভালুকশী গ্রামের শহীদ আব্দুল মান্নান খান, বাশাইল গ্রামের শহীদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহীদ সেকেন্দার আলী বেপারী (লাশ পাওয়া যায়নি), বাশাইল গ্রামের শহীদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহীদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহীদ আমীর আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহীদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি), ফুল্লশ্রী গ্রামের শহীদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি), চাঁদত্রিশিরা গ্রামের শহীদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহীদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রতপুর গ্রামের শহীদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহীদ বিডিআর মহসীন আলী।