আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের অজিত মুন্সী ছেলে কমল মুন্সীকে ১০গ্রাম মাদকদ্রব্য গাজাঁসহ নিজ এলাকা থেকে এসআই শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেন।

এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে আজ বুধবার সকালে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-০৬। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।