আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছেন পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইণে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের মৃত.প্রফুল্ল রায়ের ছেলে মাদক ব্যবসায়ী পলাশ রায়(২৮)কে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে রামানন্দের আকঁ থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেন এসআই সুশান্ত কুমার ও এসআই মনিরুজ্জামান মনির।

এঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে সোমবার সকালে মাদক ব্যবসায়ী পলাশের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইণে মামলা দায়ের করা করেন, যার নং-১(৭-৯-২০২০)। সোমবার দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।