আগৈলঝাড়ায় মৎস সপ্তাহ পালিত

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মৎস সপ্তাহ পালিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী মৎস কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আগৈলঝাড়া সিনিয়র মৎস কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ।