আগৈলঝাড়ায় সরকারী জায়গার অবৈধ স্থাপণা উচ্ছেদ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় সরকারী জায়গার অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ-বরিশাল মহাসড়কে পাশে গৈলা ইউনিয়নের রতখোলা বাজারে সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মাণ করে আসছে স্থানীয় এক প্রভাবশালী। একাধিকবার প্রশাসন থেকে নিষেধ করা হলেও তারা কর্নপাত করেনি। সম্প্রতি তারা চারিদিকে বেড়া দিয়ে ওই অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে আইন-শৃংখলা সভায় এনিয়ে অভিযোগ করা হয়। একারনে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের নেতৃত্বে পুলিশ গিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন- সার্ভেয়ার মাসুদুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা সুমন, তশিলদার জাহাঙ্গীরসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম সরকারী জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে।