আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে জিআর-৮৩/১৬ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে চাউকাঠি বাজার থেকে সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী রফিকুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।