আগৈলঝাড়ায় সেচ্ছাসেবক লীগ নেতার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আশ্রাফ উদ্দিন হাওলাদারের মৃত্যুতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ সভাপতি মরহুম আশ্রাফ উদ্দিন হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় উপজেলা কেন্দ্রীয় মসজিদে বাদ আছর দোয়া মিলাদ মাহফিল অনুস্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম সেরনিয়াবাত সকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফিরোজ সিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগ সাধারন সম্পাদক মোঃ ছরোয়ার দারিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃআব্দুল্লাহ লিটন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ দোয়া মিলাদে অংশগ্রহন করেন আওয়ামী লীগ,শ্রমিকলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মিসহ সাধারন ধর্মপ্রান মুসল্লিরা।

দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুল হক।