আগৈলঝাড়ায় স্ত্রীকে খুঁজে পেতে থানায় ডায়েরি করলেন স্বামী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি দুই সন্তানের জননী গৃহবধূ সীমা দাসের। তার খোঁজে দৃষ্টি প্রতিবন্ধি
স্বামী থানায় ডায়েরী করেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আগৈলঝাড়া থানায় দায়ের করেন।

ডায়েরী সুত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি বরুন দাস অন্যান্য দিনের মতো মঙ্গলবার (১২.১.২১) সকালে উপজেলা থেকে বাড়ি গিয়ে তার স্ত্রী সীমা দাসকে (২৭) ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। প্রতিবেশী, সীমার বাবার বাড়ি ও আত্মীয় স্বজনদের মাধ্যমেও সীমাকে খুজে না পেয়ে বৃহস্পতিবার সকালে সীমার খোঁজে তার স্বামী বরুন দাস আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন, যার নং-৫৭১(১৪.১.২১)।

থানার ডিউটি অফিসার এসআই মো. শরিফুল ইসলাম জানান, সীমার খোঁজ পেতে সকল থানায় ছবিসহ বার্তা প্রেরণ করা হয়েছে। সীমাকে খুঁজে পেতে তৎপর রয়েছেন তিনি।