আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় শিক্ষক নিহত ও অপর শিক্ষক আহত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় এক শিক্ষক নিহত ও অপর শিক্ষক গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলা সদর থেকে শিক্ষার্থীদের সরকারী বই গাড়ীতে পাটিয়ে রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব বিশ্বাস ও বাবুল হোসেন সরদার মটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন।যাওয়ার সময় আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বাগপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলের থাকা শিক্ষক বাসুদেব বিশ্বাস ও বাবুল হোসেন সরদার গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে রামানন্দের আক গ্রামের হিরালাল বিশ্বাসের ছেলে ও রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক ডা.সৈকত জয়ধর তাকে মৃত্যু ঘোষনা করেন। অপর শিক্ষক বাবুল হোসেন সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের এসআই আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।